মুম্বাইয়ে ট্রেনে যা ত্রী কে ‘ধ র্ষ ণ’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ PM

মুম্বাইয়ে ট্রেনে যা ত্রী কে ‘ধ র্ষ ণ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১১:৩৬:৪৮ AM

মুম্বাইয়ে ট্রেনে যা ত্রী কে ‘ধ র্ষ ণ’

ছবি : সংগৃহীত


ভারতে একের পর এক ঘটছে নারীর প্রতি পাশবিকতা ও সহিংসতার ঘটনা। এবার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ট্রেনের মধ্যে এক নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাঝ বয়সি ওই নারী একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছান। 

স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনের কামরাটি সেসময় ফাঁকাই ছিল।  ট্রেনের ওই ফাঁকা কামরাতেই তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, মাঝবয়সি ওই নারী এবং তার সন্তান শনিবার রাতের একটি ট্রেনে বান্দ্রা স্টেশনে পৌঁছান। প্লাটফর্মের অন্য দিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেটিতে তখন কোনও যাত্রী ছিলেন না। নারী যাত্রীটি ভুল করে ওই ফাঁকা ট্রেনটিতে ওঠেন। বান্দ্রা স্টেশনের রেল পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ওই সময়ে কেবল অভিযুক্ত কুলিই কামরায় উপস্থিত ছিলেন। 

নারী যাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে ওই কুলি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে ধর্ষণের শিকার ওই নারী বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানান। এ ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীর অভিযোগের ভিত্তিতে ওই প্লাটফর্ম এবং বাকি স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। 

তাতে ওই অভিযুক্ত কুলিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।তবে নারীর সন্তান সেসময় কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা ওই নারী ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা-ও জানা যায়নি।

পিটিআইকে পুলিশ জানিয়েছে, নারী যাত্রী কী কারণে ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা জানার চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি