সু*দানে খামারে হা*মলায় নি*হত ৩৫
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

সু*দানে খামারে হা*মলায় নি*হত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০২:২৫:১৪ AM

সু*দানে খামারে হা*মলায় নি*হত ৩৫

ফাইল ছবি


সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি অঞ্চলে গবাদি পশুর খামারে হামলা চালিয়ে কমপক্ষে ৩৫ জনকে হত্যা করা হয়েছে। আর আহত হয়েছে আরও ৪৬ জন।  তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় এক কমিউনিটি নেতার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রোববার কমিউনিটি নেতা মায়োম অ্যাটেনি বলেন, গত ৩১ জানুয়ারি দিনকা বোর গবাদি পশুর খামারে হামলা চালানো হয়।  

তিনি আরও বলেন, চারটি খামারে হামলা চালিয়ে ১১ হাজার গবাদি পশু চুরি করা হয়েছে। 

তবে হামলার স্থান মাগউই কাউন্টির কমিশনার ওলুম পোল পোল আতারুক এবং কাউন্টির পূর্ব ইকুয়েটোরিয়ার তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।  

দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হেসম পূর্ব ইকুয়েটোরিয়ার গবাদি পশুপালক এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হেসম এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এ ধরনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ বন্ধ করতে হবে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি