সোজা হতে পারছেন না, ব্য থা য় কাত*রাচ্ছেন সোনু নিগম
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ PM

সোজা হতে পারছেন না, ব্য থা য় কাত*রাচ্ছেন সোনু নিগম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৬:৫৪:২৩ AM

সোজা হতে পারছেন না, ব্য থা য় কাত*রাচ্ছেন সোনু নিগম

ছবি : সংগৃহীত


সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়ক সোনু নিগম। দর্শকাসন পরিপূর্ণ। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গান গেয়ে শোনাচ্ছিলেন তিনি। 

এমন সময় হঠাৎই ব্যথা। প্রথমে সোনু ভেবেছিলেন, তার পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে পাত্তা দিতেই চাননি। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে।

মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অসহ্যকর যন্ত্রণার খবর।

সোনু বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনও খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি সেই তাদের নিরাশ করতে চাই না।

যন্ত্রণা যে অসহনীয় ছিল সেটা সোনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।’

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তারপরও মঞ্চে ওঠেন গায়ক। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়। এদিকে গায়কের এমন পেশাদারিত্ব দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল