হবিগঞ্জে ডা কা ত দ লের হামলায় ব্যবসায়ী খু.ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হবিগঞ্জে ডা কা ত দ লের হামলায় ব্যবসায়ী খু.ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৭:৫৪:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ডা কা ত দ লের হামলায় ব্যবসায়ী খু.ন

ফাইল ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতদলের হামলায় খুন হয়েছেন মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাফি স মিল এলাকায়।

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আ.রহিম মাষ্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এ সময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ