বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পা কি স্তা নে র ফ্লাই জিন্নাহ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ PM

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পা কি স্তা নে র ফ্লাই জিন্নাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৯:১৪:৫৮ AM

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পা কি স্তা নে র ফ্লাই জিন্নাহ

ছবি : সংগৃহীত


বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। এই অনুমতি অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সোমবার বাসসকে জানান, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল, আমরা তা অনুমোদন করেছি।

তিনি আরও বলেন, এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। তারা স্লট এবং ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালে এই রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।ফ্লাই জিন্নাহ পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি