হবিগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে একজনের মৃ ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৩:২১:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে একজনের মৃ ত্যু

ফাইল ছবি


হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে সবুর আলী (৩৫) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সবুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের মৃত সাজেক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সবুর আলী প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রার অফিসে নাইট গার্ডের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের এক পর্যায়ে ৩য় তলার একটি বিল্ডিং থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এ সময় বিষয়টি আচ করতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ