বাহুবলে ছাগল নিয়ে সং ঘ র্ষে ১ ব্যক্তি নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বাহুবলে ছাগল নিয়ে সং ঘ র্ষে ১ ব্যক্তি নি হ ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৩:৪৬:২৭ পূর্বাহ্ন

বাহুবলে ছাগল নিয়ে সং ঘ র্ষে ১ ব্যক্তি নি হ ত

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবলে ছাগল নিয়ে দুই দলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে ছাগল ছড়ানো নিয়ে উপজেলার বালিচাপড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল ছত্তার(৫০), তিনি  ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় রোকেয়া নামের এক নারীকে আটক করেছে বাহুবল থানা পুলিশ। আটক নারী এ গ্রামের ইয়াদ উল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে ওই গ্রামের আলাউদ্দিনের ভাই ইয়াদ উল্লার স্ত্রীর একটি ছাগল প্রতিবেশী আলতা মিয়ার সবজির জমিতে যায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন  সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে সবজি জমির মালিক  আলতা মিয়ার আপন ছোট ভাই  আবদুল ছত্তার(৫০) আহত গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ছাত্তারকে  মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে রোকেয়া নামের এক নারীকে পুলিশ আটক করে। ওসি জাহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ