৬৯ হাজার রো হি ঙ্গা কে ফেরত পাঠাবে না সৌ‌দি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ PM

৬৯ হাজার রো হি ঙ্গা কে ফেরত পাঠাবে না সৌ‌দি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০৭:২৭:৪৭ AM

৬৯ হাজার রো হি ঙ্গা কে ফেরত পাঠাবে না সৌ‌দি

ছবি : সংগৃহীত


বাংলাদেশি পাস‌পোর্ট নি‌য়ে সৌদি আরব যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না দেশটি। তবে সৌদির চাওয়া বাংলাদেশ সরকার যেন ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন ক‌রে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এসব কথা ব‌লেন।

রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি। তবে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব।

তি‌নি ব‌লেন, এটা খুব স্পর্শকাতর একটি  বিষয়। তারা (‌রো‌হিঙ্গারা) বাংলাদেশি পাসপোর্টধারী, তাদের পাসপোর্ট নবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। আমরা তাদের ফেরত পাঠাবো না, শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।

আসন্ন রমজান উপলক্ষ্যে বাংলাদেশকে ১০০টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সরকারের প্রতিনিধির কা‌ছে আনুষ্ঠা‌নিকভা‌বে খেজুর হস্তান্তর করেছে সৌ‌দি দূতাবাস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি