মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভি*বাসী আ*টক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ PM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভি*বাসী আ*টক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০১:৫৪:৩৫ AM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভি*বাসী আ*টক

ছবি সংগৃহীত


মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার সমন্বয়ে সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালায়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায।

অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে, ৫৮ জন অভিবাসীর যেসব অপরাধ সনাক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে—মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শণ পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।

পরিচালক বলেন, আটকদের মধ্যে মায়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন মহিলা, ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং একজন মহিলা, নয়জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ নাগরিক রয়েছেন।

১৮ থেকে ৪০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি