ভা র তী য় অভিবা*সীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যু ক্ত রা ষ্ট্র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ PM

ভিডিও প্রকাশ

ভা র তী য় অভিবা*সীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যু ক্ত রা ষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৫:৪৫:১১ AM

ভা র তী য় অভিবা*সীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যু ক্ত রা ষ্ট্র

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ অবৈধ ভারতীয়কে নিয়ে গতকাল বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত-পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল। তবে এই পুরা সময়টায় ওই ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল কি না, সেটি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রল মাইক্রো ব্লগিং সাইট এক্সে হাত-পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস ২৪ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “সফলভাবে বিদেশিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা। অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর— এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।” যারা অবৈধপথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন, “যদি আপনি অবৈধপথে আসেন, আপনাকে ফেরত পাঠানো হবে।”

এদিকে ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা, এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধক গান। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান বাহিনীর সি-১৭ পরিবহণ বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয়। ওই সময় তাদের হাঁটতে বেগ পেতে হচ্ছিল, যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। সাধারণত বড় দাগী আসামি অথবা যুদ্ধবন্দিদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়।

ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে ওঠেন মার্কিন সেনারা। ওই অভিবাসীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ ও কর্মকর্তা ভারতে এসেছেন।

তবে এই ভারতীয়দের বেশিরভাগই দালালদের দ্বারা প্রতারিত হয়েছন। তারা লাখ লাখ রুপি খরচ করে যুক্তরাষ্টে গেছেন। কিন্তু দালাল তাদের বৈধ পথে না নিয়ে অবৈধ পথে নিয়ে গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি