ফিলিপাইনে বিমান বি ধ্ব স্তে নি হ ত ৪
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ PM

ফিলিপাইনে বিমান বি ধ্ব স্তে নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৬:০৪:৪৭ AM

ফিলিপাইনে বিমান বি ধ্ব স্তে নি হ ত ৪

ছবি : সংগৃহীত


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের অন্তত চার আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার মিন্দানাও দ্বীপের একটি খামারে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ বলেছে, মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ানের একটি কৃষি খামারে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্তে চারজনের প্রাণহানি ঘটেছে। তবে বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা বলেছেন, বিমানটি খামারের একটি জলাধারে থাকা মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এর ফলে মহিষটিও গুরুতর আহত হয়েছে।

মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন বলেন, তারা ব্মিান বিধ্বস্তের স্থানে চারজনের মরদেহ পেয়েছেন। বর্তমানে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

এএফপিকে তিনি বলেছেন, ‘‘বিধ্বস্ত বিমানের পাশে চারজনের মরদেহ পাওয়া গেছে। বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।’’

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অজ্ঞাত একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি