শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী মহসিন হ ত্যা ঘটনায় ৫ ডা কা ত গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী মহসিন হ ত্যা ঘটনায় ৫ ডা কা ত গ্রে ফ তা র

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী মহসিন হ ত্যা ঘটনায় ৫ ডা কা ত গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সম্প্রতি ডাকাতের হামলায় বিএনপি নেতা ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে। 

এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন। 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। আসামীদের রিমান্ড চাওয়া হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ