ভা র ত কে যু দ্ধে র হু*ম কি পাকিস্তানের সে*নাপ্রধানের
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ PM

ভা র ত কে যু দ্ধে র হু*ম কি পাকিস্তানের সে*নাপ্রধানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৩:৩৮:০২ AM

ভা র ত কে যু দ্ধে র হু*ম কি পাকিস্তানের সে*নাপ্রধানের

ছবি : সংগৃহীত


পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি ১০টি যুদ্ধও করতে হয়, তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সংগত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে।’

আসিম মুনির বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে, যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে পাকিস্তান তা করবে। ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না।’

কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা জীবনীশক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মুনির বলেন, ‘যদি জুগুলার ভেইন কাটা যায়, তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই, একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে- এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য।’

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারতের দমন-পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে। বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলছে দেশ দেউলিয়া হয়ে যাবে, তারা মিথ্যা বলছে। মাত্র এক বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ও বিশ্বব্যাংককেও বিস্মিত করেছে।’

তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেশটির ৪৮ বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এত মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকলে কোনো দেশ কখনো দেউলিয়া হতে পারে না।’

তিনি পাকিস্তানিদের আহ্বান জানান, তারা যেন ওই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্বাহ করতে পারে। সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে শিগগির এই অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান