কমলগঞ্জে মনিপুরীদের দিবা রাস লিলা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

কমলগঞ্জে মনিপুরীদের দিবা রাস লিলা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১০:০৫:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে মনিপুরীদের দিবা রাস লিলা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। রাস উৎসব উপলক্ষে আয়োজন করা হয় রাসনৃত্যের। রাসনৃত্যে মনিপুরী সাংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি  ফুটিয়ে তোলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

আজ শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতালের বাদ্য বাজনার মধ্য দিয়ে অনুষ্টিত হয় ঐতিহ্যবাহী দিবা রাস লীলা। দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর মধ্য পল্লীতে শ্রী লক্ষ্মীমোহন সিংহের আয়োজনে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়।

উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের শ্রী লক্ষ্মীমোহন সিংহের পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হলো। সেই ধারাবাহিকতায় উদযাপিত হয়ে আসছে এই রাস উৎসব। রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলার কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলেন শিল্পীরা।

দিবা রাস লীলায় মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় ১ হাজার লোকজন মেতে উঠেন এ আনন্দ উৎসবে। দিনব্যাপী আনন্দের পরশ পেতে আসা নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে তিলকপুর মধ্য পল্লী।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার