ট্রা ম্পে র সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মো দি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ PM

ট্রা ম্পে র সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মো দি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ১২:০০:১৭ PM

ট্রা ম্পে র সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মো দি

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ১২ ফ্রেব্রুয়ারি দেশটিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাদের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি সাক্ষাত। ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মোদি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রেস কনফারেন্সে এমন কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বলতে পারব না ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কি না। তবে হতে পারে।”

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতস্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন। শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর প্রতিবাদে তারা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত।

এদিকে হাসিনার বক্তব্যের পর ছাত্র-জনতা ঘোষণা দেয় দেশ থেকে ‘ফ্যাসিজম ও মুজিববাদের’ সব চিহ্ন মুছে দেবে। এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য, ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেন ক্ষুব্ধ মানুষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান