হজযাত্রীদের শিশু সঙ্গী নি ষি দ্ধ করলো সৌদি আরব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ PM

হজযাত্রীদের শিশু সঙ্গী নি ষি দ্ধ করলো সৌদি আরব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১০:০০:৩৫ AM

হজযাত্রীদের শিশু সঙ্গী নি ষি দ্ধ করলো সৌদি আরব

ফাইল ছবি


২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি। চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান