শ্রীমঙ্গলের আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য ৭২ ঘন্টার আ*ল্টিমেটাম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শ্রীমঙ্গলের আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য ৭২ ঘন্টার আ*ল্টিমেটাম

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৬:০২:০৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য ৭২ ঘন্টার আ*ল্টিমেটাম

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের নামে নামকরণকৃত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তণের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।


সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নেতৃবৃন্দ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ ক্যাম্পাসে গিয়ে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নেতা আব্দুস শহীদের নামে নামকরণকৃত কলেজের নাম পরিবর্তনের জন্য পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, মুজাহিদ, হায়দার, সাদি, রানা, কামরুল, নাঈম, ফাহিম, তারেক, জাবের, ইমরান, দেলোয়ার, মকবুল, নয়ন, শিউলী, রাকিব, জামিল প্রমুখ ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জে অবস্থিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ নামে পরিচিত এই কলেজটি যার নামে নামাঙ্কিত তিনি পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজন গ্রহণযোগ্য নাম রাখা  উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ নামে নামকরণের সুপারিশ করছি।’

এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পিয়ালী ভৌমিক বলেন, ‘কলেজের নাম পরিবর্তন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে এসে ৭২ ঘন্টার মধ্যে নাম পরিবর্তনের জন্য স্মারকলিপি দিয়েছে। আমাদের গভর্ণিং বডির চেয়ারম্যান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। উনার সাথে কথা বলে কমিটির সভা আহবান করা হয়েছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ 

No description available.শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। স্বৈরাচারের মন্ত্রী-এমপি ও ফ্যাসিস্ট কারো নামে কোনো প্রতিষ্ঠান/স্থাপনা থাকলে তথ্য দ্রততম সময়ের মধ্যে তথ্য দেওয়ার জন্য অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে আমাদের বলা হয়েছে। পরিপত্রের প্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি সরকারই বাস্তবায়ন শুরু করেছে। কাজেই স্মারকলিপি বা আলটিমেটামের কোনো প্রয়োজন নেই।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার