কমলগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কমলগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৮:০৯:৩৮ পূর্বাহ্ন

কমলগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


‌‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।

অনুষ্ঠানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান, জুলাই বিপ্লব, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নতিকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনে উৎসাহিতকরণসহ বিষয়ের উপর আলোচনা করা হয়।

ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডি.এম.সাদিক আল সাফিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদ্দুজ্জামান আলম, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মুমিন মিয়া, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি ভুইয়া রাজন রেজা,জালাল আহমেদ আবেদ, শাহীন মিয়া ,পাপিয়া জান্নাত তামা, আব্দুস সামাদ মুন্না প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার