গা*জা কিনব না, দ*খল করব : ট্রা*ম্প
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ PM

গা*জা কিনব না, দ*খল করব : ট্রা*ম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০১:৪১:১৪ AM

গা*জা কিনব না, দ*খল করব : ট্রা*ম্প

ছবি সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ‘মালিকানা’ নেওয়ার হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন। 

ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবদিকদের বলেন, ‘আমরা গাজা পেতে যাচ্ছি। এটি আমাদের কিনতে হবে না। এখানে কেনার মতো কিছুই নেই।  আমরা গাজা পাবো। আমরা এটি ‘‘দখল’’ করবো। ’

ট্রাম্প অবশ্য অস্বীকার করেছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘গাজা দখল’ করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না। তবে তিনি এদিন বলেন, পুনর্নির্মিত জমি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে।

তিনি বলেন, ‘আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। ’

তিনি আরও বলেন, ‘গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা চলে যেতে পেরে খুশি হবেন।  কারণ ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর তারা এখন ‘‘ভয়াবহ জীবনযাপন’’ করছেন। ’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা এখন কীভাবে জীবনযাপন করছে তা দেখুন। বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না। তারা এমন ভবনের নিচে বাস করছে যেগুলো বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোথাও নেই। ’

গত সপ্তাহে মার্কিন এ প্রেসিডেন্ট গাজা ‘দখলের’ ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির প্রস্তাব দেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান