হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ AM

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৫:০৬:১৫ AM

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহিত


হবিগঞ্জের ছোট বহুলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বাচ্চু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া এ গ্রামের বারিক মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ বৃষ্টির মধ্যে শনিবার দুপুর ১২টার দিকে কৃষক বাচ্চু মিয়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গেলে তিনি বজ্রাঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

SH



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ