রাশি*য়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ই উ ক্রে ন: ট্রাম্প
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ PM

রাশি*য়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ই উ ক্রে ন: ট্রাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০৯:৪৯:২৩ AM

রাশি*য়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ই উ ক্রে ন: ট্রাম্প

ছবি : সংগৃহীত


ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্ভাব্য ‘নোংরা চুক্তি’র বিষয়ে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের সতর্ক করার পর এই বক্তব্য দেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই একতরফা অবস্থান এবং ইউক্রেনের প্রধান দাবিগুলোতে সম্ভাব্য ছাড় দেয়ার ইঙ্গিত কিয়েভ ও ন্যাটোর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, হোয়াইট হাউস তাদের উপেক্ষা করে একটি চুক্তি করতে পারে।

এদিকে, ইউক্রেন জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মস্কোর সঙ্গে মস্কোর আলোচনা অনেকটা বেশি তাড়াহুড়া মনে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনার টেবিলে বসবে ইউক্রেন। তিনি বলেন, 'ইউক্রেন এর অংশ। আমরা ইউক্রেনকে যেমন আলোচনার টেবিলে পাব, তেমনি রাশিয়াকেও পাব। অন্যদেরকেও আমাদের পাশে পাব।' 

পুতিনকে বিশ্বাস করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি বিশ্বাস করি তিনি এরকম কিছু ঘটতে দেখতে চান। এই বিষয়ে আমি তাকে বিশ্বাস করি।' 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান