ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৩:৩১:১৫ পূর্বাহ্ন

ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি

ফাইল ছবি


ভালোবাসা দিবসের শেষলগ্নে নিজের ও ভক্তদের উদ্দেশে সহজ-সরল বার্তা নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা বলেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে হয় না। বরং প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে দুনিয়া জয় করা যায়।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রানের মানুষটিকে নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।’

‘পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে নিজের নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জের পথ ধরে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে, নিজের বলে জানো, সেই ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়...’।

পরীমণির সেই স্ট্যাটাসের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, খুব সুন্দর পোস্ট দিয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, পরীমণির হাতের লেখাও ভালো। এর আগে সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’  এ অভিনেত্রী দাবি করে বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক