মৌলভীবাজারে প্রেরণা মেধা বৃত্তির পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারে প্রেরণা মেধা বৃত্তির পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১১:০৬:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রেরণা মেধা বৃত্তির পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

ছবি: নিজস্ব


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৎ মানুষের বিকল্প নেই। বিগত সময়ে সততার দাফন করা হয়েছে। সৎ মানুষ তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে শালিন ও মার্জিত করে গর্হিত কাজ থেকে বিরত রাখে। 

মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি,শুক্রবার সকাল ৯ টায়  জেলার শিল্পকলা একাডেমীতে প্রেরণা মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ী ১৮০ জন  শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট ও  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাই চ্যান্সেলর প্রফেসর ডঃ শামসুল আলম  উপরোক্ত কথা বলেন।

প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: সিতাব আলীর পরিচালনায় ও সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. আবু ইউসুফ শেরউজ্জামান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর লে: কর্ণেল (অব) ছয়ফুল কবির চৌধুরী, সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো: শহীদুল্লাহ ও মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান  ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী।  মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অষ্টম ও পঞ্চম শ্রেণীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী আফ্রিদা জান্নাত অরিন ও তানজিলা ইসলাম চৌধুরী।  অনুষ্ঠানে আকর্ষণীয় "প্রেরণা স্মারক" উন্মোচন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার