মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরি*কা*ঘাতে হ ত্যা, ৫ বাংলাদেশি গ্রে প্তা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ PM

মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরি*কা*ঘাতে হ ত্যা, ৫ বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১১:০৩:৫১ AM

 মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরি*কা*ঘাতে হ ত্যা, ৫ বাংলাদেশি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ফোন কলে মুদি দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তাঁর এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।

গ্রেপ্তার সন্দেহভাজনদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সন্দেহভাজনদের আজ রোববার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান