বানিয়াচংয়ে ম দসহ ২ মা*দক ব্যবসায়ী গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বানিয়াচংয়ে ম দসহ ২ মা*দক ব্যবসায়ী গ্রে ফ তা র

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৬:১১:০৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ম দসহ ২ মা*দক ব্যবসায়ী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬৩ বোতল মদ ও অটোরিকশাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) রাত ২ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  প্রসঞ্জিত রায় (২৭), সে উপজেলার মক্রমপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের প্রতাকি রায়ের পুত্র। অন্যজন হলেন,সদর উপজেলার উমেদনগর গ্রামের দরবেশ আলীর পুত্র আবুল কালাম (৫০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মুল্যের ৬৩ বোতল বিদেশী রয়েল স্টেজ ডিলাক্স উইস্কি মদ জব্দ করে। এসময় ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের সঙ্গীয় উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের অজিত দাসের পুত্র উত্তম দাস (২৮) পালিয়ে যায়। পলাতক উত্তম দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ