সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বন্যা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ PM

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বন্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৬:৫৮:৪৮ AM

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বন্যা

ফাইল ছবি


আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সংস্থাটি বলেছে, রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় এই বৃষ্টিপাত হবে।

এতে করে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলি ঝড়েরও আশঙ্কা সৃষ্টি হয়েছে।

যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানকার মানুষকে সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। এছাড়া যেসব জায়গায় আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা আছে সেখানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।
এরআগে জানুয়ারির শুরুতে কয়েক দিনের টানা ভারী বর্ষণের জেরে সৌদি আরবে ব্যাপক বন্যা হয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেসব ছবি-ভিডিওতে দেখা যায়, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে— এমনও দেখা যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান