লাখাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

লাখাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১০:১১:৫৫ পূর্বাহ্ন

লাখাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি  সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি  সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় উপস্থিত ছিলেন  থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত)  শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ। 

সভায় উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক বৃন্দ অংশ নেন।  সভায় আলোচকবৃন্দ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আগামী ২০ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ