যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝ ড়ে মৃ তে র সংখ্যা বেড়ে ১৪
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ PM

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝ ড়ে মৃ তে র সংখ্যা বেড়ে ১৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৫:৫২:৪৮ AM

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝ ড়ে মৃ তে র সংখ্যা বেড়ে ১৪

ছবি : সংগৃহীত


বন্যা, তীব্র শীতকালীন ঝড় এবং প্রচণ্ড ঠান্ডার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সোমবার সতর্ক করে দিয়েছে যে আর্কটিকের বায়ু বহনকারী শীতকালীন ঝড়ের কারণে ‘রেকর্ড পরিমাণ ঠান্ডা’ আবহাওয়ার সৃষ্টি হতে পারে, যার ফলে মন্টানা এবং উত্তর ডাকোটাতে তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। 

সোমবার কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি।’ বেশেয়ার আগে এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্টাকিতে দ্রুত বর্ধনশীল বন্যার পানিতে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গেছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।

গভর্নর রাজ্যজুড়ে রাস্তা থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বেশেয়ার বলেন, ২৪ ঘন্টার মধ্যে সহস্রাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে সোমবার বলেন, তার রাজ্যেও আবহাওয়ার কারণে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরো বন্যার আশঙ্কা রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দমকল কর্মকর্তা স্কট পাওয়েল স্থানীয় গণমাধ্যমকে জানান, এছাড়াও জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী আটলান্টায় একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে একটি ‘অত্যন্ত বড়’ গাছ তার বাড়ির ওপর পড়লে তার মৃত্যু হয়।

সোমবার এনডব্লিউএস সতর্ক করে দিয়েছে যে, ঠান্ডা আবহাওয়া একটি বিশাল অঞ্চলের উপর প্রভাব ফেলবে, যার ফলে কেন্দ্রীয় সমভূমি, পূর্ব সমুদ্র উপকূল এবং দক্ষিণ উপসাগরীয় উপকূলে তাপমাত্রা হ্রাস পাবে।

এতে বলা হয়, ‘একটি তীব্র ঠান্ডা আর্কটিক বায়ুমণ্ডল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে প্রভাব ফেলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে দক্ষিণ ও পূর্বে ছড়িয়ে পড়বে।

সোমবারের মধ্যে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হয়েছে। তবে পর্যবেক্ষণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পশ্চিম ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও মেরিল্যান্ড রাজ্যে ৫০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান