পা কি স্তা নে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হ ত্যা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ PM

পা কি স্তা নে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৪:৫২:৩৭ AM

পা কি স্তা নে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হ ত্যা

ছবি : সংগৃহীত


পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসের অন্তত সাত যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার রাতে বাস থেকে নামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ভৌগোলিক বিচারে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের সঙ্গে ইরানের সিস্তান-বালুচিস্তান এবং আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ ও কান্দাহার প্রদেশের সীমান্ত রয়েছে।

পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার দাবিতে গত কয়েক দশক ধরে আন্দোলন করে আসছেন বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা।

ওই অঞ্চলের খনিজ সম্পদ একচেটিয়াভাবে উত্তোলন এবং শোষণের অভিযোগে দশকের পর দশক ধরে বিদ্রোহ করছেন তারা। গত কয়েক মাসে বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, চীনা অবকাঠামো প্রকল্প এবং পাঞ্জাব প্রদেশের শ্রমিকদের ওপর হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেছেন, প্রায় ৪০ জন পুরুষের একটি দল বেলুচিস্তানের বরখান জেলার মহাসড়কে একাধিক বাস ও যানবাহন আটক করেছিল। পরে একটি বাস থেকে সাতজন যাত্রীকে নামিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন তারা। এরপর ওই সাত যাত্রীকে গুলি চালিয়ে হত্যা করেন বন্দুকধারীরা।

তিনি বলেন, নিহত সাতজনের প্রত্যেকেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পাঞ্জাবের ফয়সালাবাদের বাসিন্দা এক নারী ভিডিও বার্তায় বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা আমার বড় ভাইয়ের পরিচয়পত্র পরীক্ষার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। কিন্তু তারা আমাদের সঙ্গে কিছু করেনি।

বাস থেকে যাত্রী নামিয়ে হত্যার এই ঘটনায় এখন পর্যন্ত দেশটির কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। এছাড়া বাসযাত্রীদের হত্যার উদ্দেশ্যও পরিষ্কার নয়। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হামলাকারীরা পালিয়ে গেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বন্দুকধারীদের বিচারের আওতায় আনা হবে। যারা নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করে তাদের চড়া মূল্য দিতে হবে।

এর আগে, গত আগস্ট মাসে বেলুচিস্তানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময়ও পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে অন্তত ২৩ বাসযাত্রীকে হত্যা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত