মাধবপুরে গ্রাহকদের জুতা খুলে প্রবেশ করতে হয় ব্যাংকে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

মাধবপুরে গ্রাহকদের জুতা খুলে প্রবেশ করতে হয় ব্যাংকে

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১০:১২:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে গ্রাহকদের জুতা খুলে প্রবেশ করতে হয় ব্যাংকে

ছবি: নিজস্ব


জুতা না খুলে প্রবেশ করা যায় না জনতা ব্যাংকের একটি শাখায়।এমনই চিত্র দেখা গেল হবিগঞ্জের মাধবপুর উপজেলার জনতা ব্যাংকের মনতলা শাখায়। তবে ওই শাখার কর্মরত ব্যাংক কর্মকর্তা কিংবা এলাকার প্রভাবশালী গ্রাহকদের ক্ষেত্রে জুতা খুলে প্রবেশ করার নিয়ম মানা হয় না। তারা ব্যাংকের ভিতরে জুতা না খুলেই প্রবেশ করেন।

সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে জুতা খুলে প্রবেশ করতে হয়। এই নিয়ম না মানলে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ব্যাংকের শাখার ভেতরে প্রবেশ করতে দেন না। প্রায় ৬ মাস ধরে এমনই এক অদ্ভুত নিয়মের চর্চা হচ্ছে জনতা ব্যাংকের ওই শাখাটিতে।

সরেজমিনে দেখা যায়, দুইজন তৃতীয় লিঙ্গের গ্রাহককে জোর করে জুতা খুলতে বাধ্য করছে নিরাপত্তা সদস্য। এ নিয়ে শাখা ব্যবস্থাপকের কাছে অভিযোগ দিলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।

সরকার মালিকানাধীন ব্যাংকে এই ধরনের নিয়ম সম্পূর্ণ বিধিবহির্ভূত বলছেন সংশ্লিষ্ট মহল।

স্থানীয় তারেকুর রহমান নামে ওই ব্যাংকের এক সেবা গ্রহীতা জানান, জুতা খুলে কোন ব্যাংকে ঢুকতে হয়, এমন ব্যাংক আমি জীবনে দেখিনি।এর মাধ্যমে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই শাখার ব্যবস্থাপক আশুজিৎ রায় জানান, তারা কাউকে জুতা খুলতে বাধ্য করেন না। মূলত ব্যাংকের পরিষ্কার-পরিচ্ছন্ন বাজায় রাখতে এই নিয়ম চালু করা হয়েছে।অনেকেই খুশি মনে এই নিয়ম মানছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ