লাখাইয়ে দাখিল পরীক্ষার অতিরিক্ত অর্থ আদায় অভিযোগে বিক্ষোভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

লাখাইয়ে দাখিল পরীক্ষার অতিরিক্ত অর্থ আদায় অভিযোগে বিক্ষোভ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১০:৪২:৪৫ পূর্বাহ্ন

লাখাইয়ে দাখিল পরীক্ষার অতিরিক্ত অর্থ আদায় অভিযোগে বিক্ষোভ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

এ বিষয়ে প্রতিকার চেয়ে দাখিল পরীক্ষার্থী ওসমান গনি, সিয়াম,রাজিব,আবদুল্লাহ ও নুরুল ইসলাম ১৯ ফেব্রুয়ারী একখানা লিখিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে বিধিবহির্ভূত ভাবে নির্ধারিত ফি ২ হাজার ১৫০ টাকার স্থলে ৪ -১১ হাজার টাকা আদায় করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।অভিযোগে আরোও জানা যায় ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও অর্থ আদায়ের কোন রশিদ দেওয়া হয়নি। 

অভিযোগ সূত্রে আরোও জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার উপবৃত্তিধারী শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন আদায় করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে  পরীক্ষার্থীরা বুধবার (১৯ ফেব্রুয়ারী)  উপজেলার স্থানীয় বুল্লাবাজার ও উপজেলা সদরে মাদ্রাসার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ