তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ PM

তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:২৬:৫৮ PM

তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

ছবি : সংগৃহীত


পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ সরসারি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব।গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবীর নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিক মতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত