বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৯:৫০:৫০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান সমূহের ভবনে অর্ধনমিত পতাকা উত্তোলন ও সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু, কিশোরদের রচনা, চিত্রাংকন ও ছড়া পাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়েছে।

এছাড়াও সকাল সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ও প্রতিযোগীতায় অংশ নেয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশানর (ভূমি)মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মস্তুফা,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পিন্ট - ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেনসহ বিভিন্ন অফিসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ