মাধবপুরে বি এন পি র দুই গ্রুপের সং ঘ র্ষে আ*হত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মাধবপুরে বি এন পি র দুই গ্রুপের সং ঘ র্ষে আ*হত ৩০

মুজাহিদ মসি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১০:৩২:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে বি এন পি র দুই গ্রুপের সং ঘ র্ষে আ*হত ৩০

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরস পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের আহত অন্তত ৩০।

এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়,স্থানীয় মাজারের ঔরষ পালনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল বনাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে।পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান,দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুন ভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।আমাদের সালিশ এরা কেউই মানেনি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই সংঘর্ষে,এডঃ সজল (৪২),মোশাহিদ(৪২),সাজু (৩২),সাদেক (৩২),মামুন(২৩),হুদয় (২০),রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫),আবুকালাম (৩০),জামিল চৌধুরি,মনির(২৩),তানবির(২২), সোহান)(২৪) সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান,ঘটনাস্থলে পুলিশ পৌছে মারামারি নিয়ন্ত্রন করেছে।বর্তমানে তদন্ত চলছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ