ব্রাজিলে বাস-ট্রাকের সং ঘ র্ষ, ১২ শিক্ষার্থী নি হ ত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ AM

ব্রাজিলে বাস-ট্রাকের সং ঘ র্ষ, ১২ শিক্ষার্থী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১০:৪০:৫৯ AM

ব্রাজিলে বাস-ট্রাকের সং ঘ র্ষ, ১২ শিক্ষার্থী নি হ ত

ছবি : সংগৃহীত


ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন শিক্ষার্থী। এসময় আরও ১৯ জন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। এটি ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত