বাংলাদেশ ভ্রমণে পা*কিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ PM

বাংলাদেশ ভ্রমণে পা*কিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০১:০৬:০৩ AM

বাংলাদেশ ভ্রমণে পা*কিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

প্রতীকী ছবি


বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন।

২০২৪ সালে পাকিস্তানিদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরই কেবল তাদের ভিসা ইস্যু করা হতো। তবে এখন এ নিয়ম তুলে নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করেছে। সম্প্রতি ১২৬টি দেশের জন্য ভিসা ফি মওকুফও করেছে পাকিস্তান। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত