খোলামেলা ছবিতে ট্রলের মুখে রাজ-শুভশ্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

খোলামেলা ছবিতে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১২:১৩:৪৪ অপরাহ্ন

খোলামেলা ছবিতে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

ফাইল ছবি


টলিপাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের প্রেম রীতিমতো ঈর্ষায় ফেলবে অন্যান্য তারকা দম্পতিদের।  একদিকে যখন টলিপাড়ায় ডিভোর্স-বিচ্ছেদের ছড়াছড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যাবে। দুই সন্তানের মা-বাবা হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসায় কিন্তু কোনও কমতি নেই।

গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। আর এইদিন রাতের পার্টিতে পরিচালক স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন শুভশ্রী।  খুল্লাম খুল্লা ভালোবাসা প্রকাশ করার দিক থেকে রাজ-শুভশ্রীর জুড়ি মেলা ভার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে লিপ কিস-এর একাধিক ছবি তারা পোস্ট করে থাকেন। যা নিয়ে ট্রোল-সমালোচনা কম হয় না।

এবারেও তার ব্যতিক্রম হল না। রাজের বার্থডে নাইটে তারকা দম্পতি তাদের আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই ছোট পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানেই দেখা গেল রাজ-শুভশ্রীকে কালো রঙের ম্যাচিং পোশাকে।

বার্থডে পার্টি থেকে শুভশ্রী দুটো ছবি পোস্ট করেন। যেখানে একটা ছবিতে দেখা গেছে রাজের বহুলগ্না শুভশ্রী। আর একটি ছবিতে দেখা গেছে রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন রাজ-ঘরণী।  এই ছবি পোস্ট হতেই যেমন প্রশংসা পেয়েছে টলিউড তারকাদের কাছে তেমনি ট্রোল করতে ছাড়েননি অনেকেই। কেউ লিখেছেন, ছিঃ ছিঃ। আবার কেউ লিখেছেন, দিদি এবং দাদা বলছি ওই অবধি থেমে থাকবেন না, এগিয়ে যান, মানুষ আপনাদের পেছনে আছে! আবার কেউ লিখলেন, কিস করলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায়।

তবে এসব ট্রোল নিয়ে খুব একটা পাত্তা দিতে নারাজ রাজ ও শুভশ্রী দুজনেই। তারা বরাবরই দুঃসাহসিক প্রেমে বিশ্বাসী। এর আগেও দুজনের লিপলকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে পুরনো এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, কে কী বলল সেটা ভেবে তো আর বৌকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না। তাই রাজ-শুভশ্রীর চুমু এভাবেই চলতে থাকে। এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।

জন্মদিন উপলক্ষ্যে রাজের সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।’ 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক