প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৬:১৮:৩২ পূর্বাহ্ন

প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

ফাইল ছবি


নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করলেন, প্রযোজকরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনীয় অফার দেখিয়েছেন।

মিষ্টির ভাষায়, ‘অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন। সরাসরি বাজে প্রস্তাব দেননি, তবে প্রেম করতে চেয়েছেন। বিভিন্ন অফার দিয়েছেন। এই যেমন- গাড়ি দেবেন, টাকা দেবেন, বাড়ি দেবেন— এসব অফারও দিয়েছেন।’

এসময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করে এই নায়িকা বলেন, ‘একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিল। মার্সিডিজ বেঞ্জ। সেটার মূল্য আনুমানিক ১ কোটি ২৫-২৬ লাখ টাকা হবে।’

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, ‘মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাই নি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করে, যা স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টিই আদতে গুজব। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক