সুদানে সামরিক বিমান বি ধ্ব স্ত, নি হ ত ১০ জন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

সুদানে সামরিক বিমান বি ধ্ব স্ত, নি হ ত ১০ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৪:৩২:১৮ AM

সুদানে সামরিক বিমান বি ধ্ব স্ত, নি হ ত ১০ জন

ছবি : সংগৃহীত


সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আধাসামরিক আরএসএফ বাহিনীর সঙ্গে যুদ্ধরত সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি ওয়াদি সিদনা ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক কর্মী এবং বেসামরিক উভয়ই নিহত ও আহত হয়েছে

বিবৃতিতে বলা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিনির্বাপক দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।

সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী স্বেচ্ছাসেবকদের একটি সংগঠন 'কারাই প্রতিরোধ কমিটি' জানিয়েছে, ওমদুরমানের আল-নাও হাসপাতালে ১০টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় একটি বিকট বিস্ফোরণ হয়। ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত