মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জ রি মা না
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জ রি মা না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৯:১৮:১৭ পূর্বাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জ রি মা না

ছবি: নিজস্ব


পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এসময় মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান সহযোগিতা প্রদান করেন। 

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ