বানিয়াচংয়ে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ AM

বানিয়াচংয়ে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৮:১৯:৫১ AM

বানিয়াচংয়ে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুজ দাস (১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর)দিবাগত রাতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নিহত ছাত্র অনুজ দাস(১৭)বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের রাখাল দাসের পুত্র। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।

নিহত অনুজের মা প্রগতী রানী দাসের বরাত দিয়ে পুলিশ জানায় ,তার সন্তান দিনের বেলা কলেজ থেকে পরিক্ষা দিয়ে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধুর বাড়ি থেকে একটি বই আনার কথা বলে বের হয়ে রাত পৌঁনে ৯টার দিকে মা বলে চিৎকার দিয়ে বাড়ির উঠানে লুটিয়ে পড়ে অঞ্জান হয়ে পড়ে। এসময় মা প্রগতী রানী দাস ঘর থেকে দৌড়ে বের হয়ে ছেলের কাছে যাওয়া মাত্র মুখ থেকে বিষের গন্ধ পেয়ে প্রতিবেশীদের সহযোগীতা নিয়ে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনুজ দাসকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ মিয়া জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নাই। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অনুজ আত্মহত্যা ঐ করে থাকতে পারে। কিন্তু তদন্ত সাপেক্ষে কোন ক্লো পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ