কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ AM

কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১২:০২:৫৪ PM

কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি

ফাইল ছবি


পুরোদমে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের তারাবির নামাজের প্রস্তুতি চলছে পবিত্র কাবা শরীফে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাবার আশপাশের অবকাঠামোর ছাদে বিছানো হয়েছে নতুন কার্পেট। যেগুলোতে বসে নামাজ পড়বেন মুসল্লিরা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, সবুজের রঙের কার্পেটে মোড়ানো হয়েছে কাবার আশপাশের অবকাঠামোর ছাদ।

এদিকে কাল শুক্রবার সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সাধারণ মানুষকে ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত