মাধবপুরে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মাধবপুরে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৪:০৯:৪৭ পূর্বাহ্ন

মাধবপুরে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


সামাজিক সংগঠন নবজোয়ার তরুণ সংঘ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে ২ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান আলম।

অনুষ্টানে বক্তব্য রাখেন,  বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম বাবু, জিয়াউর রহমান,ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ,সংগঠনের উপদেষ্টা বাইজিদ মিয়া, উপদেষ্টা মোঃ আশরাফ উদ্দিন সাংবাদিক জালাল উদ্দিন লস্কর ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফসার চৌধুরী।

পরে ছাতিয়াইনের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।  অনুষ্টান সঞ্চালনায় ছিলেন অন্যতম সদস্য  এইচকে উজ্জ্বল উল্লাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়