পাকি* স্তানে মসজিদে বি স্ফো র ণে র ঘটনায় হ তা হ ত ১৭
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ AM

পাকি* স্তানে মসজিদে বি স্ফো র ণে র ঘটনায় হ তা হ ত ১৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৭:০৬:২৭ AM

পাকি* স্তানে মসজিদে বি স্ফো র ণে র ঘটনায় হ তা হ ত ১৭

ছবি : সংগৃহীত


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১২ জন।

পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত আকোরা খাট্টাকের দারুল উলুম হাক্কানিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ জানিয়েছেন, মাওলানা সামি-উল-হক হাক্কানির ছেলে মাওলানা হামিদ-উল-হক হাক্কানি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত