কলকলিয়ায় সাত গ্রামে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কলকলিয়ায় সাত গ্রামে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন

কলকলিয়ায় সাত গ্রামে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের সাত গ্রামের মানুষের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতালি প্রবাসী, তরুণ রাজনীতিবিদ ও মজিদপুরের গ্রামের বাসিন্দা মজনু আলী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলকলিয়ার আলখানাপাড়, হিজলা, নাদামপুর, ফরিদপুর, মজিদপুর, গোরারগাঁর ও মামনপুরের বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ফেয়ার ফেইসের স্থায়ী কমিটির মহাসচিব এম শামীম আহমেদ, সমাজসেবক মুসাব্বির কাজী, এমসি কলেজে বন্ধুসভার সভাপতি সুমন মিয়া, সংগঠক অনিরুদ্ধ দাশ অনিক, মোস্তাক, সালিক, সোলেমান, আসাদুল ইসলাম, সালামুন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী