বাংলাদেশিকে গু*লি করে হ ত্যা বি এস এফে র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ AM

বাংলাদেশিকে গু*লি করে হ ত্যা বি এস এফে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৫:২৫:৫১ AM

বাংলাদেশিকে গু*লি করে হ ত্যা বি এস এফে র

ফাইল ছবি


ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সিপাহীজালা বিভাগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিএসএফ দাবি করেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। ওই সময় তারা কয়েকজন ভারতীয়র সঙ্গে দেখা করে। তখন বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। তখন তাকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। শেষ খবর পর্যন্ত তার মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে জওয়ান আহত হয়েছে সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ।

তাদের এ দাবির সত্যতা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও, তা এখনো থামেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত