২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ AM

২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৫:৫৮:৩৯ AM

২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা

ছবি : সংগৃহীত


পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের সব মুসল্লি। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে দ্বিতীয় রমজান। অপরদিকে বাংলাদেশের মানুষ আজ রোববার (২ মার্চ) প্রথম রোজা রাখছেন। বাংলাদেশে আজ প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হচ্ছে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ।

তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখান মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এরমধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।

সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।

পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়—  কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন। পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত