মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

৪ ব্যবসায়ীকে জরিমানা

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন

ছবি: নিজস্ব


পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার ব্যবসায়ীকে ১৫  হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ০৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় নোয়াপাড়া বাজারের নন্দন পালকে ৫ হাজার, ওয়াসিম মিয়াকে ৩ হাজার, মরণ চন্দ্র দেবকে ৪ হাজার, সমীর পালকে ৩ হাজার মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে  চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি টিম।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়