সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রে প্তা র ছাড়াল ১৭ হাজার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রে প্তা র ছাড়াল ১৭ হাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১২:৪০:১৩ PM

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রে প্তা র ছাড়াল ১৭ হাজার

ছবি : সংগৃহীত


সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭,৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। 

সংবাদ সংস্থাটির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসস্থান আইন লঙ্ঘনের জন্য ১০,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,১২৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত বিষয়ের জন্য আরও ২,৮৬৪ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৪৮৩ জনের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার। এ ছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১০৪ জনকে ধরা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তাকারী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এমন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

মন্ত্রণালয় অপরাধীদের ধরতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছে। বলেছে, সন্দেহজনক যে কোনো আইন লঙ্ঘনের খবর মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানো যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত