পা কি স্তা নে আফ*গান কমান্ডারসহ নি হ ত ১৪ স ন্ত্রা সী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ AM

পা কি স্তা নে আফ*গান কমান্ডারসহ নি হ ত ১৪ স ন্ত্রা সী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৫:৪৫:৩১ AM

পা কি স্তা নে আফ*গান কমান্ডারসহ নি হ ত ১৪ স ন্ত্রা সী

ছবি : সংগৃহীত


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী শহর গুলাম খান কালায় শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন মুজিবুর রেহমান ওরফে মনসুর নামে এক আফগান জঙ্গি কমান্ডারসহ ১৪ জন সন্ত্রাসী।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সেনা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৮ ফেব্রুয়ারি নিহত হয়েছেন এই ১৪ জন। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ কট্টরপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই তালিবানের (টিটিপি) সদস্য।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের তিনটি সীমান্ত ক্রসিং রয়েছে। গুলাম খান কালায় সেগুলোর মধ্যে একটি। বাকি দু’টির নাম তোখরাম এবং চমন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সীমান্ত অঞ্চলে টিটিপিকে সংগঠিত করতে মুজিবুর রেহমান ওরফে মনসুরকে নিয়ে আসা হয়েছিল।

মনসুরের বাড়ি আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশের দানদার গ্রামে। তার বাবার নাম মির্জা খান। আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল মিলিটারি অ্যাকাডেমির একজন ক্যাডেট ছিলেন তিনি। পাকিস্তানে আসার আগে আফগান সেনাবাহিনীর সেনাবাহিনীর তৃতীয় ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন মনসুর।

আফগানিস্তানের তালেবান বাহিনীর সমর্থনপুষ্ট টিটিপি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে পাকিস্তানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলটির মূল লক্ষ্য জাতীয় ক্ষমতা দখল করা। পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও গ্রামগুলো টিটিপির প্রধান ঘাঁটি অঞ্চল। পাকিস্তানে প্রতি বছর যত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, সেগুলোর অধিকাংশের জন্য দায়ী টিটিপি।

টিটিপিকে দমনে গত কয়েক বছর ধরে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এর আগে গত ৩০ জানুয়ারি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় বদরুদ্দিন নামের এক আফগান কমান্ডার নিহত হয়েছিলেন। পাকিস্তানে আসার আগে আফগান সেনাবাহনীর একজন লেফটেন্যান্ট ছিলেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত